দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাঝের একদিন বাড়তি ছুটি নিতে পারলেই মিলবে এই সুযোগ।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। কেউ এদিন একদিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।
বছরের শেষ দিকে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই ছুটি ভ্রমণের ভালো সুযোগ তৈরি করতে পারে।
ইতোমধ্যে ডিসেম্বরের সম্ভাব্য এই লম্বা ছুটিকে ঘিরে ভ্রমণপিপাসুদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে কক্সবাজার, সিলেট ও সাজেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ আগাম বুকিংও শুরু করেছেন।
যে আই